• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: আবদুল ওহাব 

Reporter Name / ২১৫ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার শিক্ষা অঙ্গনে এক গর্বের মুহূর্ত। সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: আবদুল ওহাব জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বগুড়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি
দীর্ঘ দিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সান্তাহার সরকারি কলেজকে একটি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে মানবিক সম্পর্ক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। শুধু কলেজ প্রশাসনেই নয়, তিনি বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বান্ধব কার্যক্রম ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই স্বীকৃতি প্রফেসর ড. মো: আবদুল ওহাবের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বগুড়া জেলার শিক্ষা সমাজের জন্যও এক অনন্য সম্মান। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষানেতৃত্বের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হওয়ায় সান্তাহার সচেতন নাগরিক ফোরাম, সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com