• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জুলাই শহীদদের স্মরণে নাগেশ্বরীতে বিএনপি’র মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী  উপজেলা প্রতিনিধি,নাগেশ্বরী / ১৬৩ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি,নাগেশ্বরীঃ জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুলাই ২০২৬ খ্রি. (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​উক্ত কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান, এবং পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাসেম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও এ.কে.এম. আশরাফ হোসেন আপেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​কর্মসূচি চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের জাতীয় বীর। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের স্বপ্ন পূরণে এবং দেশে গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা আপসহীনভাবে কাজ করে যাবে।
​মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্মৃতিকে অম্লান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com