• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ১৭১ Time View
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলা।

৫ আগস্ট ২০২৬ (বুধবার): অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক জনাব নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন খান।
সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলার আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বোরহান আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রইসুল ইসলাম অম্লানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com