• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো বিকল্প নেই — এমপি আব্দুল মহিত তালুকদার

Reporter Name / ১৮৯ Time View
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই জাতি উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা থেকে শুরু করে সব সেক্টরেই অভূতপূর্ব উন্নয়ন করছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আব্দুল মহিত তালুকদার আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চায় প্রত্যেকটি ছেলেমেয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করুক।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল ওহাব, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন, পৌর ছাত্র দলের নেতা হাসিবুজ্জামান হাসিব, ছাত্র দলের নেত্রী নুসরাত খন্দকার, সন্ধ্যা, রচনা, বীমা, ছাত্রদল নেতা জেমস্ আহমেদ বাপ্পি, ফাহমিদ বিন রফিক, মহান প্রমুখ।
অপরদিকে একই দিন বেলা ১২ টায় সান্তাহার হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেতামত কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com