• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সংবাদকর্মী আরাফাত সানী, মুক্তির পর যা বললেন

এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি / ১৪২ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ       দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন টেকনাফের সংবাদকর্মী আরাফাত সানী। কারামুক্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের গ্রেপ্তার ও মামলার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

আরাফাত সানীর দাবি, তিনি কোনো মাদক বা অস্ত্র-সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁর ভাষ্য, কিছু প্রশাসনের লোক আমাকে ডেকে নিয়ে যায়। পরে আমার বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের অভিযোগ এনে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়। আমি এসব ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

তিনি আরও বলেন, একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছিলেন। সে কারণেই তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে বলে তাঁর অভিযোগ।

আরাফাত সানী বলেন, ছয় মাস কারাগারে থেকে আমি ও আমার পরিবার চরম দুর্ভোগের শিকার হয়েছি। আমি ন্যায়বিচার চাই এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

মুক্তির পর আরাফাত সানী আরও বলেন, জেলখানায় প্রায় তিন হাজার বন্দি রয়েছে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে তাদের মধ্যে অন্তত এক হাজার মানুষ নিরপরাধ এবং মিথ্যা মামলায় কারাবন্দি। আমি নিজেও এমন একটি মিথ্যা মামলার শিকার হয়েছি। তাই আমি চাই, এসব মামলার নিরপেক্ষ তদন্ত হোক এবং নিরপরাধ মানুষ যেন ন্যায়বিচার পায়।

এদিকে তাঁর মুক্তিকে স্বাগত জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। তারা আশা প্রকাশ করেন, মামলার বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com