• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৬ বছরের শিশুর

Reporter Name / ১৭২ Time View
শুক্রবার, ২২ মে, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনদিঘী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবা ওই গ্রামের লালনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লালনের বাড়ির মিটার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। এরপর পরিবারটি পাশের একটি বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছিল। সেই সংযোগের নিউট্রাল তার থেকেই দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির বাইরে খেলাধুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সিপন উদ্দিন। তিনি বলেন,ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ। স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com