• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

চমক দিতে চান যুবদল নেতা মিলন প্রাং: বাঘার নির্বাচনী মাঠে নতুন হাওয়া

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী / ১৪৭ Time View
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন চমক সৃষ্টি হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোর আগ্রহ প্রকাশ করেছেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিলন প্রাং। তাঁর এই আকস্মিক প্রার্থিতার ঘোষণায় উপজেলার সাধারণ ভোটার ও তরুণদের মাঝে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

মিলন প্রাং ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ শুরু করেছেন।

দলীয় নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বিদের সাথে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন তিনি।
স্থানীয় যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও নানাবিধ সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই যুবনেতা।

 

নিজের প্রার্থিতার উদ্দেশ্য নিয়ে মিলন প্রাং বলেন, “আমি বাঘার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা এবং নিষ্ঠার সাথে এই উপজেলার সেবা করব।”

তিনি আরও বলেন, অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি এবং যুবসমাজকে মাদকমুক্ত করাই হবে তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, মিলন প্রাং-এর মতো একজন তরুণ ও মাঠপর্যায়ের নেতা ভাইস চেয়ারম্যান পদে আসায় নির্বাচনী আমেজ সম্পূর্ণ বদলে গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ তাঁর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন, যা আসন্ন নির্বাচনে অন্য প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com