• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

গোপালগঞ্জে মাদকবিরোধী আন্দোলনের আহ্বান আরিফ শেখের দৃঢ় অবস্থান

Reporter Name / ১৩৪ Time View
শনিবার, ২ মে, ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি সাজিম মোল্যাঃ

গোপালগঞ্জ সদর থানাধীন কাজুলিয়া ইউনিয়নে মাদকের রমরমা ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজসচেতন ব্যক্তি আরিফ শেখ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে, যা যুব সমাজসহ পুরো এলাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আরিফ শেখ জোরালোভাবে বলেন, “আমাদের সবাইকে শক্ত হতে হবে এবং সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সমাজকে বাঁচাতে হলে এখনই দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বললে যদি আমাকে জেলে যেতে হয়, তাহলে একবার নয়—হাজার বার যেতে রাজি আছি। তবুও আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না।”
তার এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলনে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপের মাধ্যমে কাজুলিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করা এখন সময়ের দাবি। তারা মনে করেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সচেতনতা বাড়লে খুব দ্রুতই এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।
সবশেষে আরিফ শেখ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমরা একসাথে কাজ করলে অবশ্যই সমাজকে পরিবর্তন করে একটি সুন্দর, নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারব।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com