• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল

Reporter Name / ১৯৪ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইয়াছিন গাজীঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। জিএমপির বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) ও ডিবিসহ বিভিন্ন ইউনিটের মোট ১৭ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র ও সশস্ত্র) জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে দেখা যায়, একাধিক থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে, গাছা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান, টঙ্গী পশ্চিম থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান, কোনাবাড়ী থানায় ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. ইফতেখার হোসেন, কাশিমপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে মো. তারিকুল ইসলামকে।

থানা ছাড়াও ডিবি ও ট্রাফিক বিভাগেও রদবদল করা হয়েছে। ডিবি (উত্তর) বিভাগে বদলি করা হয়েছে মো. শাহীন খান, মো. মনিরুজ্জামান ও মো. মনিরুজ্জামানকে। ডিবি দক্ষিণ বিভাগে পাঠানো হয়েছে দেব দুলাল দে-কে। এছাড়া ট্রাফিক (উত্তর) ও ট্রাফিক (দক্ষিণ) বিভাগে পদায়ন করা হয়েছে যথাক্রমে পরিদর্শক পরিমল ইসলাম ও মীর মো. শাহ আলমকে।

জিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, অবিলমে এই পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com