• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

গাজীপুরে সাংবাদিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা

Reporter Name / ২৯৫ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এম. আনোয়ার হোসেন:

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী। ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত মোসলেহ উদ্দিন বাচ্চু ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর বাজার সংলগ্ন বিকে বাড়ি এলাকায় সাংবাদিক বাচ্চুর নিজ বাসার পাশে নির্মাণাধীন স্থানে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসী গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদ দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা আগে থেকেই ক্ষিপ্ত ছিল।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাংবাদিক বাচ্চু তার নির্মাণকাজ তদারকি করার সময় অভিযুক্তরা দলবল নিয়ে সেখানে জোরপূর্বক প্রবেশ করে। তারা কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে শ্রমিকদের গালিগালাজ শুরু করে। সাংবাদিক বাচ্চু এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা রড, লাঠি ও হাতুড়ি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে গেলে হাতুড়ির সেই আঘাত তার ডান চোখের নিচে লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে জয়দেবপুর থানা পুলিশ ও র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু বাদী হয়ে জয়দেবপুর থানায় চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন।।

এ বিষয়ে জয়দেবপুর (হোতাপাড়া) থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com