• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি”

Reporter Name / ৬২ Time View
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ামতপু নওগাঁ প্রতিনিধিঃ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য, ফৌজদারি মামলার আসামিকে বেআইনি আশ্রয়দান এবং জাতীয় নির্বাচনে রাজনৈতিক পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগের মুখে অবশেষে প্রত্যাহার করা হয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মোঃ রেজাউল করিমকে (পরিচিতি নং- ১৯১৭৫)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়ামতপুর থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে। জেলা প্রসাশক, নওগাঁ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজ্স্ব), নওগাঁ ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে জমাকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, এই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার ব্যাপক অপব্যবহার ও দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। উপজেলার রাসুলপুর-পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) মাহবুব আলম একটি ফৌজদারি মামলায় (সিআর ৮২৪/২০২৩ মেন্দা) প্রায় এক সপ্তাহ হাজতবাস করার পরও সরকারি চাকরি আইন অমান্য করে তাকে বরখাস্ত না করে বহাল রাখেন এসিল্যান্ড রেজাউল। এই হাজতবাসের তথ্য সম্পূর্ণ গোপন রেখে তহসিলদার মাহবুব আলম ও তার ব্যক্তিগত নিয়োজিত  বিজয় মহন্ত নামের এক বহিরাগত দালালের মাধ্যমে নামজারি ও খাজনা আদায়ে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য চালিয়ে আসছিলেন এসিল্যান্ড রেজাউল করিম। খাসবদ্ধ জলমহলের শত শত সরকারী পুকুর ইজারা ও খাস কালেকশনে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে কোটি টাকার ঘুষ বানিজ্য করেছেন। এমন অনিয়ম দুনীতির বিষয়ে সুধি মহলেতর দাবি দুদকের একটি সকল অপকর্মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
এমনকি মহামান্য হাইকোর্টে বিচারাধীন বিরোধীর পুকুর জলাশয় লিজ ও খাস কালেকশন তালিকায় প্রকাশ করে প্রচুর ঘুষ নেয়ার তথ্য পাওয়া গেছে।   উপজেলার বনগাঁপাড়া গ্রামের বাসিন্দা মো. আতাহার আলী এই দুর্নীতি ও বেআইনিভাবে আসামিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার বরাবর তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করেন।
এর পাশাপাশি সম্প্রতি মহামান্য হাইকোর্টে একটি জমির মামলা চলমান থাকা সত্ত্বেও উচ্চ আদালতের বিচারাধীন বিষয়ের তোয়াক্কা না করে এসিল্যান্ড রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে আইনবহির্ভূতভাবে বিবিধ কেসে আদেশ প্রদান করেন। এই বেআইনি আদেশের বিরুদ্ধে ভুক্তভোগী আব্দুল কাইউম নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছিলেন।
এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিরপেক্ষতা ভঙ্গ করে এক প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিপক্ষে প্রত্যক্ষভাবে কাজ করা এবং নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষ রাস্তার পাশে বিভিন্ন দোকানের সামনে ধানের শীষ নামানোর জন্য নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। একই সাথে তিন হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করে দুই হাজার লিটার গোপনে ছেড়ে দেওয়ার ঘটনায় ইতিপূর্বেই জেলা প্রশাসক বরাবর তদন্তের আবেদন জানানো হয়েছিল। এসব নানামুখী প্রশাসনিক ও রাজনৈতিক অনিয়মের পর অবশেষে সরকারের পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com