• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ক্যান্সারে আক্রান্ত অসহায় পরিবারের মুখে হাসি

Reporter Name / ১৭৮ Time View
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

মুতাসিম তানিম, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ  মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণ হলো নতুন টিনের ঘর।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের অবসান ঘটাতে সংগঠনটির উদ্যোগে পরিবারটির জন্য একটি নতুন টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

জানা যায়, মোঃ শামছুল মিয়া ও তার স্ত্রী মোছাঃ ছামিনা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে আসছিলেন। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সংসারে নেমে আসে চরম সংকট। চিকিৎসার জন্য ইতোমধ্যে অনেক টাকা ব্যয় হলেও এখনো সুস্থতা ফিরে আসেনি। ফলে পরিবারটি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছিল।
সবচেয়ে কষ্টকর বিষয় ছিল তাদের বসবাসের ঘরটি। পুরনো ও জরাজীর্ণ টিনের চাল দিয়ে বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়তো। ছোট সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস করাও কঠিন হয়ে পড়েছিল।
পরিবারটির এমন করুণ অবস্থা দেখে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংগঠনটির সহযোগিতায় নতুন একটি টিনের ঘর নির্মাণ করা হয় এবং আজ ঘরটির নির্মাণকাজ সম্পন্ন শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ২৫০ গ্রাম রসুন, বিভিন্ন ধরনের মসলা, কলা, মালটা, ১ প্যাকেট লাচ্ছা ও ২৫০ গ্রাম চিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুফতি জামাল উদ্দিন, মোঃ সাজু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহরাফ, মোঃ বাবু, মোঃ শরিফুল ইসলাম সহ আরও অনেকে।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com