• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি নাগেশ্বরী / ১৩৭ Time View
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি নাগেশ্বরীঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই সভায় দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কাশেম সরকার এবং জেলা বিএনপির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম-মহাসচিব ডাঃ মো. ইউনুছ আলী।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাজপথের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com