• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ইসলামী ব্যাংককে ‘বিশেষ গোষ্ঠীর প্রভাবমুক্ত’ রাখার দাবিতে নীলফামারীতে মানববন্ধন

Reporter Name / ১৩১ Time View
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাব্বি রহমান নীলফামারী, প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নীলফামারী জেলা শাখা।

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে এস আলম গ্রুপ যেভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে, বর্তমানে একই ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতের বিতর্কিত রাজনৈতিক প্রভাবের সঙ্গে সম্পৃক্ত এবং তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংককে আবারও বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। তাই ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা উচিত নয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুরশিদ আলমকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে পূর্ববর্তী চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com