• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

ইউনিয়ন ভূমি অফিসের অচলাবস্থা সেবা প্রার্থী ভূমি মালিকেরা অসহায়

Reporter Name / ২৫৪ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসে সেবা গ্রহীতাদের ভোগান্তির শেষ নাই। নামজারি করতে গেলে দালাল ও ঘুষ ছাড়া কোন সেবাই মিলেনা। ঈদ উল ফিতর ২০২৬ এর ছুটি শেষে গত ২৫ মার্চ ২০২৬ দ্বিতীয় কার্য দিবসে সকাল ১১:০০ মিনিটে “রসুলপুর – পাঁরইল” ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মাহাবুব আলম অনুপস্থিত। কারণ জানতে চাইলে অফিস স্টাফ নুরু ও উজ্জ্বল বলেন, “বস অসুস্থ তাই আজ আসেননি। ভাই আপনি নিয়ামতপুর সদরে গেলে একটু খোঁজ খবর নিয়েন, উনার শারিরীক অবস্থা সম্পর্কে। ” আমি অফিসে গিয়েছিলাম দুটি নামজারি সম্পন্ন করে ডিসিআর পেমেন্টের পর খাজনা পরিশোধ করে ম্যানুয়াল হোল্ডিং খুলতে। অফিস স্টাফ নুরু আমাকে বললেন, “লোকজন নাই ভাল লাগছেনা রেখে যান হোল্ডিং খুলে কমপ্লিট করে রাখব পরে কাগজপত্র নিয়েন।” আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সদরে গিয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মাহাবুব আলম (তহশিলদার) কে বার বার ফোন দিলে কল রিসিভ না করে কেটে দেন। গতকাল ২৯ মার্চ খোঁজ নিয়ে জানা যায় ২৯ – ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত উনি ছুটিতে আছেন এবং রাজশাহীতে চিকিৎসা নিচ্ছেন। আজ ৩০ মার্চ সকাল ১১:০০ মিনিটে অফিসে গিয়ে দেখা যায় উক্ত ভূমি অফিসে একমাত্র নুরু ছাড়া আর কেউ নাই। সেবা গ্রহীতাও তেমন কেউ নাই। আমি বললাম, আমার কাজট করে দেন, প্লিজ নুরু হোল্ডিং কমপ্লিট না করে কিছু অংশ কাজ করার পর বললেন, “অন্য একদিন আসেন করে দিব।” পিরপুকুরিয়া গ্রামের সাজেমান আলী সাজু বলেন, “এদের কাছে একবারে কোন কাজ করে পাওয়া যায় না। ঘুষ ছাড়া কোন কাজই হয়না। ঘুষ দিলেও বার বার ঘুরতে হয়। তাদের কাছে সাধারণ জনগণ জিম্মি।” নাম প্রকাশে অনিচ্ছক আরেকজন সেবা গ্রহীতা ভূমি মালিক বলেন, কিছু টাকা পয়সা দেন, একটু বেশি করে দেন দ্রুত কাজ হয়ে যাবে।” আমি একটুও অবাক হইনি যে, সাধারণ জনগণ এদের কাছে কতটা জিম্মি ও অসহায়! কারণ আমি গণমাধ্যম কর্মী হওয়া সত্বেও আমার কাজে তাদের এতটা অনিহা! রার বার আসা লাগছে। য়া হোক ভূমি মালিক যেই হোক ভূমি অফিসের স্টাফদের কাছে নিশ্চিত জিম্মি ও অসহায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com