• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ৯১ Time View
সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধিঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, জেলা কালচারাল অফিসার মিজ নুঝাত তাবাসসুম রিমু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার সংস্কৃতিপ্রেমী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি ছিলেন বাঙালির সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও মানবিক চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর সাহিত্যকর্মে মানবতা, প্রেম, প্রকৃতি, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা আজও মানুষের জীবন ও সমাজকে আলোকিত করে চলেছে।
বক্তারা আরও বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কালজয়ী। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটকসহ সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর অসামান্য সৃষ্টি বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তাঁর চিন্তা ও দর্শন নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর সৃষ্টিশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
গভীর শ্রদ্ধা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com