• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

আদাচাকী দক্ষিণপাড়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ / ২৫৮ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকী দক্ষিণপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চূড়ান্ত পর্ব (ফাইনাল) খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট)বিকেল ৪ ঘটিকায় মাজেদা আদিল স্মরণীয় উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় আদাচাকী ফ্রেন্ডস ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা (এম.এ.)সাবেক সভাপতি,জাতীয়তাবাদী ছাত্রদল বেলকুচি সরকারি কলেজ শাখা,। টুর্নামেন্টটি পরিচালনা করেন মো. আলাউদ্দিন সরকার,সভাপতি ৩ নম্বর ওয়ার্ড ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি।
খেলা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো.মাসুদ রানা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com