• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে তিন মাদক কারবারীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

Reporter Name / ২১৯ Time View
রবিবার, ৩ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:                                    বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

সাজাপ্রাপ্ত মাদককারবারিরা হলেন, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল হাসান (২৪) একই উপজেলার নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৮) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলসনিপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের বুলবুল আহম্মেদ (২৮)। পরে মাদক কারবারিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম দুই জনকে ছয় মাস করে ও একজনকে একজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন। তিন সাজাপ্রাপ্তদের এক শত টাকা অর্থদন্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামত ধ্বংস করেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com