• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৭৫ Time View
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বসুন্ধরা শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিজ্ঞান, বাংলা সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ওই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শখের পল্লীর সত্বাধীকারি ও বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক রুবেল হোসেন প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com