• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

Reporter Name / ১৫০ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী ১ জুলাই ২০২৬। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, “দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগরী ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে আরএমপি।”

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, “৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এই বাহিনী। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে থাকতে পারে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।” এ সময় আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com