• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ / ১৮৯ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় জেলা যুবদলের উদ্যোগে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

বানেশ্বর ট্রাফিক মোড় থেকে মিছিলটি বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বানেশ্বর কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জেলা যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডলার ও মাহমুদুস সালেহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মোঃ আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, “রাজনীতিতে কোনো ধরনের অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচার বহির্ভূত আচরণ মেনে নেওয়া হবে না। একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে ফায়দা লুটতে নোংরা খেলায় মেতে উঠেছে। এ সময় তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন। সঞ্চালনায় ছিলেন স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com