• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

অনলাইনে প্রেম থেকে বিয়ে, ৫০ লাখ টাকা দাবিতে নওগাঁর যুবককে মারধরের অভিযোগ

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা / ১৯৫ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নিজস্ব প্রতিবেদক: অনলাইনে পরিচয় থেকে প্রেম, পরে বিয়ে। সেই দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে এবার ৫০ লাখ টাকা দাবি, মারধর, জোরপূর্বক ব্যাকডেটের কাবিননামায় স্বাক্ষর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ভোলার একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় নওগাঁর বদলগাছী উপজেলার এক যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. মুমিন হোসেন, নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে ফেসবুকের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণী তার বাড়িতে এলে ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের ১৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ২০২৫ সালের নভেম্বর মাসে স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়ির লোকজন নিজেদের বাড়িতে নিয়ে যায়। গত ১৮ জুন স্ত্রীকে ফিরিয়ে আনতে আত্মীয়-স্বজনদের নিয়ে ভোলার বোরহানউদ্দিনে শ্বশুরবাড়িতে গেলে তাদের আটকে রেখে মারধর করা হয়।

তার দাবি, পরদিন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ১৫ লাখ টাকার ব্যাকডেটের কাবিননামায় স্বাক্ষর নেওয়া হয় এবং ৫ লাখ টাকা পরিশোধ দেখানো হয়। একই সঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের ঘটনায় তার এক আত্মীয়া গুরুতর অসুস্থ হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যার কল রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

এ ঘটনায় স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com