আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন - মূল গঠনতন্ত্র ও নীতিমালা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থার মূল সাংবিধানিক বিধানাবলী

PDF

মূল গঠনতন্ত্রের সম্পূর্ণ PDF কপি ডাউনলোড করুন

অফিসিয়াল গেজেট ও পূর্ণাঙ্গ সংস্করণ • সাইজ: ৩.৫ মেগাবাইট

📜 ধারা ১: নাম ও পরিচয়

এই সংস্থা "আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন" নামে অভিহিত হইবে। ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক নিবন্ধিত এবং আন্তর্জাতিক ডিরেক্টরিভুক্ত।

📜 ধারা ২: মূল লক্ষ্য ও উদ্দেশ্য

১. জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান।
২. জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের আলোকে মৌলিক মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়ন।
৩. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনি সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প আয়োজন করা।

📜 ধারা ৩: পরিচালনা পরিষদ ও সাংগঠনিক কাঠামো

জাতীয় পরিচালনা বোর্ড কর্তৃক কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি ও ৬৪ জেলা শাখা কমিটি পরিচালিত হইবে। জাতীয় নির্বাহী পরিষদ সংস্থার প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হইবে।

📜 ধারা ৪: সদস্যপদ ও আচরণবিধি

বাংলাদেশের যেকোনো প্রাপ্তবয়স্ক, সৎ ও মানবদরদী নাগরিক সংস্থার সদস্যপদের জন্য আবেদন করিতে পারিবেন। সদস্যগণ সংস্থার আদর্শ ও সংবিধানের প্রতি অনুগত থাকিয়া জনস্বার্থে কাজ করিবেন।
FOUNDER
প্রতিষ্ঠাতা

মো: শামসুল হক

প্রতিষ্ঠাতা, আসক ফাউন্ডেশন

CHAIRMAN
চেয়ারম্যান

এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া

চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন

EXECUTIVE DIRECTOR
নির্বাহী পরিচালক

নাজমুন নাহার

নির্বাহী পরিচালক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন