নীলফামারী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব হিন্দু মহাসভা, নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ইঞ্জি. হরিমুক্তা রায় (মিঠুন)।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। দেবী দুর্গার আগমনে সকলের জীবন আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাই যেন আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সেই প্রত্যাশা করি।
ইঞ্জি. হরিমুক্তা রায় (মিঠুন) ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁও ইউনিভার্সিটি, ঢাকা।
তিনি নীলফামারী জেলাসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
শুভ শারদীয়া ২০২৬।
https://www.kaabait.com