• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩
শিরোনামঃ
নিতপুর শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা ইব্রাহিম আলী নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে ১০ লক্ষ্যাধীক বনজীবীদের জীবন জীবিকা সংকটে সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচতে চান, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার উখিয়ার পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক সবুজ শিবচর গড়তে দেশ সংগঠনের দুই দিনের বৃক্ষরোপণ কর্মসূচি দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি

মুকুল বসু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি / ২৭ Time View
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।
দোকানমালিক মোঃ বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মুনতাজ মোল্যা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টার দিকে দোকানে এসে বেচাকেনা করেন বিপ্লব মোল্যা। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান। পরে দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা ৩ হাজার ৭০০ টাকা খুঁজে পাননি তিনি।
চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দোকানের টিনের চালের স্ক্রু খুলে অজ্ঞাতনামা চোরেরা এসব মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন দোকানমালিক। ঘটনার পর আশপাশের দোকানদারদের ডেকে বিষয়টি দেখান ও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিপ্লব মোল্যা। এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটি অফিসার মো. নাসিরুদ্দিন শনিবার বিকেলে বলেন, “এ বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com