• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১
শিরোনামঃ
নিতপুর শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা ইব্রাহিম আলী নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে ১০ লক্ষ্যাধীক বনজীবীদের জীবন জীবিকা সংকটে সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচতে চান, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার উখিয়ার পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক সবুজ শিবচর গড়তে দেশ সংগঠনের দুই দিনের বৃক্ষরোপণ কর্মসূচি দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি

জুয়ায় আসক্ত ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি / ২৮ Time View
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাপক স্বপন কুমার সাহার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিভের রুমমেট আমরেন্দ্র মণ্ডল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান। শনিবার সকাল ৮টার দিকে ফিরে এসে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অলিভকে বারবার ফোন করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছে, তিনি জুয়ায় আসক্ত ছিলেন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com