• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২
শিরোনামঃ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ পোরশায় কমেছে শাকসবজির দাম: স্বস্তিতে ক্রেতারা, লোকসানের আশঙ্কায় কৃষকরা বাউফলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বাউফলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু

আবু রায়হান, বাউফল(পটুয়াখালী)পটুয়াখালী / ৪ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আবু রায়হান, বাউফল(পটুয়াখালী)পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু।
সভায় সভাপতিত্ব করবেন বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক ও কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি গাজী মো. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস।
আয়োজক সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার সার্বিক অগ্রগতিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সভাটির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com