• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১২
শিরোনামঃ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ পোরশায় কমেছে শাকসবজির দাম: স্বস্তিতে ক্রেতারা, লোকসানের আশঙ্কায় কৃষকরা বাউফলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

Reporter Name / ৩৬৮ Time View
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম জিহাদী (ক্রাইম রিপোর্টার):
বরগুনায় সড়ক দুর্ঘটনায় বাপ্পি খান নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পরীরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার লাকুরতলা এলাকার বাসিন্দা বাপ্পি খান যাত্রীবিহীন সিএনজি নিয়ে পরীরখালের উদ্দেশ্যে রওনা দেন। পথে পরীরখাল এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সিএনজিটি সড়কের পাশে থাকা একটি চাম্বল গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাপ্পি খান ইউনিয়ন শ্রমিক দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয়রা বলছেন, সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা বেড়েই চলেছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com