প্রচ্ছদ ➔ ৬টি সেবা গ্রিড পেজ ➔ ইতিহাস ও কার্যাবলী
🏛️ আমাদের বিষয়ে

ইতিহাস ও কার্যাবলী

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, পটভূমি, দীর্ঘ সংগ্রামের গৌরবময় ইতিহাস ও সাংগঠনিক কর্মপরিধি।

📅 সর্বশেষ আপডেট: 2026-10-12 20:38:48
💡

📜 প্রতিষ্ঠা ও আইনি অনুমোদন

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (Gov. Reg No. SSO 3576/1998, S-9417/2009) এবং জাতিসংঘ মানবাধিকার সনদ বাস্তবায়নে নিবেদিত একটি শীর্ষস্থানীয় জাতীয় মানবাধিকার সংস্থা।

সংস্থার পটভূমি ও ধারাবাহিক ইতিহাস

১৯৯৮ সালে সূচিত হয়ে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বাংলাদেশের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও আইনি প্রতিকারহীন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আসক ফাউন্ডেশন সারা দেশে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, এবং দুস্থ নাগরিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে।

সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশের ৮টি বিভাগ ও ৬৪টি জেলায় শক্তিশালী নেটওয়ার্ক গঠন করে আসক ফাউন্ডেশন আজ একটি জাতীয় নির্ভরযোগ্য মানবাধিকার আশ্রয়ে পরিণত হয়েছে।

প্রধান কার্যাবলী ও সেবা কার্যক্রম

⚖️
সেবা
বিনামূল্যে আইনি সহায়তা
দরিদ্র, অসহায় ও প্রান্তিক বিচারপ্রার্থীদের জন্য অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে মামলা পরিচালনা ও আইনি পরামর্শ প্রদান।
🛡️
সুরক্ষা
মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ
নির্যাতন, সহিংসতা, গুম ও মৌলিক অধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ।
🤝
মীমাংসা
বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR)
গ্রাম আদালত ও সালিশি প্রক্রিয়ার মাধ্যমে আদালত বহির্ভূত শান্তিপূর্ণ পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি।

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আপনার সহযোগিতা কাম্য

যেকোনো আইনি পরামর্শ বা মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমাদের হটলাইনে তাৎক্ষণিক যোগাযোগ করুন।

FOUNDER
প্রতিষ্ঠাতা

মো: শামসুল হক

প্রতিষ্ঠাতা, আসক ফাউন্ডেশন

CHAIRMAN
চেয়ারম্যান

এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া

চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন

EXECUTIVE DIRECTOR
নির্বাহী পরিচালক

নাজমুন নাহার

নির্বাহী পরিচালক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন