মাইনুল ইসলাম বরিশালঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকেরগঞ্জ বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮নভেম্বর ২০২৬) দুপুর থেকেই উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে নেতাকর্মী সমর্থকের ঢল নামতে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল না হতেই রাস্তাঘাট, অলিগলি, যানবাহন সবকিছু লোকে-লোকারণ্য হয়ে পড়ে।
স্লোগানে-স্লোগানে, বাদ্যযন্ত্রের তাল-লয়-সুরে মুখরিত বিশাল এই বর্ণাঢ্য মিছিলের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান সংসদ সদস্য বরিশাল ৬ বাকেরগঞ্জ।
দেশিয় সংস্কৃতিতে উদ্ভাসিত হয়ে ঢোল-সানাই, বাঁশি এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে নেচেগেয়ে বিশাল ঝমকালো মিছিল নিয়ে বাকেরগঞ্জ হেলিপোর্টে সমাবেশস্থলে যোগ দেন ১৪ টি ইউনিয়ন থেকে আসা বিএনপি অর্ধ লক্ষাদিক নেতাকর্মী এ সময়ে সমাবেশ স্থল বাকেরগঞ্জ হেলিপোর্টে সংসদ সদস্য বরিশাল ৬ বাকেরগঞ্জ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাতের দোয়া কামনা করেন দোয়া শেষে অর্ধ লক্ষাদিক নেতাকর্মী নিয়ে হেলিপোর্ট থেকে র্যালি শুরু করেন র্যালিটি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।