নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রশীদ তোতা'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন , বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং শিক্ষা মন্ত্রণালয় মনোনীত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য মোঃ আজিজুল হক রাজা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুনজুরুল মোস্তাফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম স্বপন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, ৪নং থালতাল-মাজগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা মজিদ। এসময় আরও উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ উজ্জল , সাংবাদিক মামুন আহমেদ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান, তৃতীয় শ্রেণির কর্মচারী সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আজমল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজার রহমান এবং বগুড়া মহানগর কমিটির সদস্যসচিব মোঃ পান্না মিয়া প্রমূখ। সম্মেলনে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তাঁদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় ।
উক্ত সম্মেলন আয়োজন করেন সম্মেলনের আয়োজন করছেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবু হানিফ জয়।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবু হানিফ জয় কে সভাপতি, নিহার কে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ শাফি কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।