নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের কথিত ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম পৌর যুবদলের নেতাকর্মীরা।
১অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে পৌর যুবদলের সাবেক আহবায়ক গোলাম রব্বানী ও সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম পৌর যুবদলের সাবেক আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহীন, জিয়াউর রহমান, হারুনুর রশিদ, এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফিরোজ আহমেদ শাকিলসহ সকল ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।