মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় ১১শ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁ শহরের কালীতলা শ্রীশ্রী বুড়া কালীমাতা মন্দির ও পারনওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপে এ শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজম (ভিপি রানা), স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।