রুবেল হোসাইন উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
সোনার পাড়া ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্থানীয় টিম *_সমুদ্রতট এফসি সোনার পাড়া_।*
আজ শনিবার (০৭/১১/২০২৬ইং) বিকেল ৪ঘটিকায় সোনার পাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল খেলায় _রয়েল স্টার ফুটবল একাদশ উখিয়া_ কে টাইব্রেকারে ০৩-০২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো সমুদ্রতট এফসি সোনার পাড়া।
নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে জয় তুলে নেয় সোনার পাড়ার ছেলেরা।
খেলায় ১টি ট্রাইবেকার আটকে দিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোলরক্ষক নয়ন।
খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো সোনার পাড়া এলাকা।