বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ১৪ অক্টোবর ২০২৬ ঘড়ি রাত ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর শান্তনিগর বালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেন্সিডিল, মাদক বহনের নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ০১ টি মোটরসাইকেল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
১। মোঃ শাহিন (৩০) পিতা- মৃত কমর আলী, সাং- দয়ারামপুর কাশেমের মাঠ, থানা- মতিহার, জেলা- রাজশাহী মহানগরী, বর্তমান সাং- চর খিদিরপুর, থানা- কাটাখালী, জেলা- রাজশাহী মহানগর
২। মোঃ ফারজেম @ ফজা, পিতা- দেদার বক্স, সাং- শ্যামপুর, শান্তনিগর, থানা- কাটাখালী, জেলা- রাজশাহী মহানগর।
ধৃত আসামিদ্বয় পরস্পরের যোগসাজশে রাজশাহী সহ সারাদেশে বিভিন্ন উপায়ে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য কোডিনযুক্ত ফেন্সিডিল সংরক্ষণ পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।